ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কালকিনি উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশকে ফুলেল শুভেচ্ছা প্রদান

মাদারীপুরের কালকিনিতে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রশাসনিক ভবন হলরুমে মাসিক আইনশৃঙ্খলা সভায় তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. কায়েসুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, কালকিনি থানার ওসি মো. নাজমুল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বি.এম আসাদুজ্জামান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. বদিউজ্জামান, প্রধান শিক্ষক হরিপদ দাস, বি.এম হেমায়েত হোসেন, সাংবাদিক মো. জাফরুল হাসান, এইচ.এম মিলন, নাসিরউদ্দিন ফকির, ম.ম হারুন অর রশিদ, বি.এম হানিফ ও আশরাফুল ইসলাম প্রমুখ।