ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কালকিনিতে নিখোঁজের নয় দিনেও সন্ধান মেলেনি মালেকের

মাদারীপুরের কালকিনিতে নিখোঁজের ৯ দিন পরেও সন্ধান মেলেনি মোঃ আব্দুল মালেকÑ(৬৫) নমে এক অবসরপ্রাপ্ত চাকরিজীবীর। এদিকে তার কোন সন্ধান না পেয়ে থানায় একটি সাধারন ডায়েরী করেছেন ভূক্তভোগী পরিবার। আজ বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছে ভূক্তভোগী পরিবার।

সাধারন ডায়রী ও নিখোঁজ বৃদ্ধর পরিবার সুত্রে জানা গেছে, ডাসার উপজেলার ডাসার ইউনিয়নের ধামুসা গ্রামের নিখোঁজ অবসরপ্রাপ্ত চাকরিজীবী মোঃ আব্দুল মালেক গত ১৪ নভেম্বর সকালে ঢাকা যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেড় হয়ে কালকিনি উপজেলার ভূরঘাটা থেকে নিখোঁজ হয়। কিন্তু নিখোঁজের ৯দিন পার হয়ে গেলেও মালেক বেপারী আর বাড়ি ফিরে আসেনি। এর পর থেকে তার আর কোন খোঁজ পাওয়া যায়নি। তাকে তার আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব ও বিভিন্নস্থানে খোঁজাখুজি শেষে কোথাও না পেয়ে নিখোঁজ বৃদ্ধর ছেলে রায়হান ইসলাম হামিম ১৬ নভেম্বর কালকিনি থানায় একটি সাধারন ডায়রী করেন। এ দিকে মালেক বেপারী হারিয়ে যাওয়ায় তার পরিবার ও আত্নীয় স্বজন পাগল প্রায়।

অভিযোগকারী রায়হান ইসলাম হামিম কান্না জরিত কণ্ঠে বলেন, আমার বাবা তার পেনশন ঠিক করার জন্য ঢাকার উদ্দেশ্যে বাড়ি থেকে বেড় হয়ে আর ফিরে আসেনি। তাই আমার বাবার সন্ধান চেয়ে থানায় জি.ডি করেছি।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ নাজমুল হাসান বলেন, সেলিম চৌধুরী নিখোঁজের ঘটনায় থানায় ডায়েরি হয়েছে। তাকে খুজে বের করার চেষ্টা অব্যহত রয়েছে।