ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কালকিনিতে বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাদারীপুরের কালকিনি উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশের সাথে বীর মুক্তিযোদ্ধাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন হলরুমে প্রায় শতাধীক বীর মুক্তিযোদ্ধাদের অংশ গ্রহনে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, সোনালী ব্যাংকের ম্যানেজার মোহাম্মদ কাইয়ুম আলী, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, বীর মুক্তিযোদ্ধা মালেকুজ্জামান মালেক, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান ও বীর মুক্তিযোদ্ধা শফিকুল আলম প্রমুখ।