ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় ঢিলেঢালাভাবে চলছে বিএনপির হরতাল

পাবনায় ঢিলেঢালাভাবে চলছে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) পাবনা থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস। তবে আঞ্চলিক সড়কে ইজিবাইক, অটোরিকশাসহ ছোট যানবাহন চলাচল করছে।

Google news
শহরের গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। এদিকে, এই রিপোর্ট লেখা পর্যন্ত (সকাল সাড়ে ৯টা) সময়ের মধ্যে পাবনায় হরতাল সমর্থনে বিএনপি নেতাকর্মীদের পিকেটিং বা বিক্ষোভের খবর পাওয়া যায়নি।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, যেকোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর ঘটনা এড়াতে শহর ও আশপাশের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এখন পর্যন্ত পাবনায় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকারসহ দলটির নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) পাবনায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় জেলা বিএনপি।