ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ

গাজীপুর সিটি করপোরেশনের উত্তর সালনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে বিএনপির ডাকা সপ্তম দফা অবরোধ চলাকালে এ ঘটনা ঘটে।

গাজীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। আগুনে বাসের সামনের অংশ পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৬টার দিকে উত্তর সালনা এলাকায় কয়েকজন দুর্বৃত্ত একটি বাসে পেট্রোল নিক্ষেপ করে আগুন ধরিয়ে পালিয়ে যায়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, বাসে অগ্নিসংযোগের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসের সামনের অংশ পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

তিনি বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশ তদন্ত শুরু করেছে।

অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন স্থানীয়রা। তারা বলেন, যারা এ ঘটনা ঘটিয়েছেন তারা আইনের আওতায় আনা হোক।