ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুরে প্রতিবন্ধী দিবস উদযাপন

শরীয়তপুরে প্রতিবন্ধী দিবস উদযাপন
শরীয়তপুরে প্রতিবন্ধী দিবস উপলক্ষে আলোচনা সভায় জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক বিশ্বজিৎ বৈদ্য'র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া জেরিন।

প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে সম্মিলিত অংশগ্রহণ, নিশ্চিত করবে এসডিজি অর্জন” প্রতিপাদ্যকে সামনে রেখে শরীয়তপুরে ৩২তম আন্তর্জাতিক ও ২৫তম প্রতিবন্ধী দিবস উদযাপন করা হয়েছে।

রবিবার (০৩ ডিসেম্বর) সকালে শরীয়তপুর সদর উপজেলা চত্ত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হল রুমে এসে আলোচনা সভায় মিলিত হয়।

অনুষ্ঠানে জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক বিশ্বজিৎ বৈদ্য’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া জেরিন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “প্রতিবন্ধীরা সমাজের বিচ্ছিন্ন অংশ নয়। তারা আমাদের সমাজেরই একজন অংশ। জন্মগত বা জন্মের পরে কোন দুর্ঘটনার কারণে তারা প্রতিবন্ধী হয়ে পরেছেন। সরকার এই প্রতিবন্ধীদের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে কাজ করে যাচ্ছে।”

বিশেষ অতিথির বক্তব্য রাখেন শরীয়তপুর পৌরসভার মেয়র পারভেজ রহমান জন, শরীয়তপুরের সিভিল সার্জন আবুল হাদি মোহাম্মদ শাহ পরান, অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হায়দার শাওন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সামিনা ইয়াসমিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন।

এ সময় জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক সাইফুল ইসলাম, সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. নজরুল ইসলাম, ডামুড্যা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. ওবায়দুর রহমান, সমাজ সেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও প্রতিবন্ধীগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে প্রতিবন্ধীদের ৫টি হুইলচেয়ার, ১০টি সাদা ছড়ি বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রতিবন্ধীরা তাদের সমস্যা ও দাবি-দাওয়া তুলে ধরেন। তারা বলেন, সমাজে প্রতিবন্ধীদের প্রতি বৈষম্য নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া দরকার। তাদের শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।