মাদারীপুরের কালকিনি উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ভাতাভোগীদের লাইভ ভেরিফিকেশন পরবর্তী করণীয় ও ক্ষুদ্র ঋণ জোরদারকরণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে তাদের অফিস কার্যালয়ে এ সেমিনারের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশ, জেলা সমাজসেবা কর্মকর্তা মো. আশাদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বি.এম আসাদুজ্জামান, উপজেলা সহকারি সমাজসেবা কর্মকর্তা মো. মশিউর রহমান ও মো. জাবেদ হোসেন প্রমুখ।