ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানে জঙ্গি হামলায় ২৪ নিহত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে মঙ্গলবার (১২ ডিসেম্বর) একটি পুলিশ স্টেশনে জঙ্গি হামলায় নিরাপত্তা কর্মকর্তাসহ ২৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

পাকিস্তানি কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, আফগান সীমানাঘেঁষা দেরা ইসমাইল খান জেলার একটি পুলিশ স্টেশনে বোমা ও বন্দুক হামলা চালায় জঙ্গিরা। পুলিশ স্টেশনটি ঘাঁটি হিসেবে ব্যবহার করছিল দেশটির সেনাবাহিনী।

হামলার পর জঙ্গিরা পুলিশ স্টেশনটিতে অবস্থান নেয়। পরে পাকিস্তান সেনাবাহিনীর অভিযানে তারা পালিয়ে যায়।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ হামলায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। তিনি জঙ্গিদের কঠোর শাস্তির আহ্বান জানিয়েছেন।

পাকিস্তানে জঙ্গি হামলার ঘটনা নতুন নয়। দেশটিতে আল-কায়েদা, তালেবান ও অন্যান্য জঙ্গি গোষ্ঠী সক্রিয় রয়েছে।