ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গুলিস্তানে বাসে আগুন, হতাহতের ঘটনা ঘটেনি

ঢাকা, ১২ ডিসেম্বর ২০২৩ – রাজধানীর গুলিস্তানের হানিফ ফ্লাইওভারের নিচে পুলিশ বক্সের সামনে মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে একটি বাসে আগুন লাগে। দূর্বৃত্তরা এ আগুন লাগিয়ে দেয় বলে ধারণা করা হচ্ছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, খবর পেয়ে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। দুপুর ১২টা ৩৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণ করা হয়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আগুন লাগা বাসটি তারাবো পরিবহনের একটি যাত্রীবাহী বাস। বাসটিতে কোনো যাত্রী ছিল না। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

এ ঘটনায় নিরাপত্তা বাহিনী তদন্ত শুরু করেছে।