ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মহান বিজয় দিবস উপলক্ষ্যে কালকিনিতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে’ এই শ্লোগানকে সামনে রেখে মহান বিজয় দিবস উপলক্ষ্যে মাদারীপুরের কালকিনিতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার আশা খাসেরহাট স্বাস্থ্যসেবা কেন্দ্রে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আরিফা আক্তার, খাসেরহাট সৈয়দ আবুল হোসেন স্কুল এ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি কাজী নুরুল ইসলাম, বাজার কমিটির সভাপতি শাজাহান সরদার, সাধারন সম্পাদক মজিবর রহমান খান, আঞ্চলিক ব্যবস্থাপক এনামুল হক, ব্রাঞ্চ ম্যানেজার আবুল হোসেন ও হেলথ সেন্টার ইনচার্জ তানজিলা আক্তার প্রমুখ।
উল্লেখ্য ঃ ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় দুই শতাধীক রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।