ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কালকিনিতে জনসচেতনার অভাবে ঘটছে চুরির ঘটনা

মাদারীপুরের কালকিনিতে সাধারন জনগনের মাঝে ব্যাপক সচেতনার অভাবে রয়েছে। এ কারনে মাঝে-মধ্যে ঘটছে চুরির ঘটনা। তবে স্থানীয় সচেতন মহল দাবী করে বলেন সাধারন জনগনের সচেতনতার মাধ্যমে চুরিসহ অনেক ধরনের দূর্ঘটনা থেকে বাঁচতে পারে। এদিকে চুরি ঠেকাতে থানা পুলিশের উদ্যোগে এলাকায় মাইকিং, মিটিং এবং বিট পুলিশিং এর কার্যক্রম জোরদার করা হয়েছে।

এলাকা ও সরেজমিন সুত্রে জানা গেছে, কালকিনি থানা এলাকার বিভিন্ন ইউনিয়নের অনেক কৃষক গ্রামীন সড়কের পাসে এবং অনেকের নীজ বাড়িতে তৈরী করেছেন তাদের গরু ঘর। এসব ঘরের নেই তেমন কোন ভালো মানের বেড়া। আবার অনেকের বেড়া বিহীন ঘরও দেখা গিয়েছে। গ্রামের সাধারন জনগন তাদের ওই নিন্মমানের ঘরে লালন পালন করে আসছেন গরু ও ছাগল। তাই সাধারন জনগনের অসেচতনার সুজোগে মাঝে মধ্যে ঘটছে চুরির ঘটনা। তবে স্থানীয় সচেতন মহল দাবী করে বলেন সাধারন জনগনের সচেতনতার মাধ্যমে চুরিসহ অনেক ধরনের দূর্ঘটনা থেকে বাঁচতে পারে। এদিকে চুরি ঠেকাতে থানা পুলিশের উদ্যোগে জনসচেতনতায় এলাকায় মাইকিং, মিটিং এবং বিট পুলিশিং এর কার্যক্রম জোরদার করা হয়েছে।
ভূক্তভোগী করিম বলেন, কয়েকদিন আগে আমার একটি গরু চুরি হয়ে গেছে। আসলে আমার বসতঘরই ঠিক করতে পারিনা। তার পর আমি কিভাবে গরুঘর ঠিক করবো।
এলাকার একজন ইউপি চেয়ারম্যানসহ বেশ কয়েকজন সচেতন ব্যক্তি ক্ষোভের সাথে বলেন, আমাদের সমাজের চুরির ঘটনার জন্য আমরা নিজেরাই দায়ি। কারন জনগন তাদের নিরাপত্তা নিশ্চিত না করে গরু-ছাগল লালন পালন করে। এ কারনে আমাদের এলাকায় মাঝে-মধ্যে চুরির ঘটনা ঘটছে। আসলে সবাই সচেতন হলেই চুরিসহ বিভিন্ন ধরনের দূর্ঘটনা থেকে সাধারন জনগন রক্ষা পেতে পারে।
এ ব্যাপরে কালকিনি থানার ওসি মো. নাজমুল হাসান বলেন, চুরির ঘটনা অনাকাঙ্খিত। তবে চুরি ঠেকাতে থানা পুলিশের উদ্যোগে জনসচেতনতায় এলাকায় মাইকিং, মিটিং এবং বিট পুলিশিং এর কার্যক্রম জোরদার করা হয়েছে। এদিকে চুরি হওয়া গরু উদ্ধারের জন্য থানা পুলিশ তৎপর রয়েছে।