ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তীব্র শীতের প্রকোপ, জনজীবন বিপর্যস্ত

 

হিমালয়ের পাদদেশে অবস্থিত পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তীব্র শীতের প্রকোপ দেখা দিয়েছে। গত এক সপ্তাহ ধরে তাপমাত্রা ৯ থেকে ১০ ডিগ্রির ঘরে ওঠানামা করছে। শুক্রবার (২২ ডিসেম্বর) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

শীতের তীব্রতায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিকেল থেকে পরদিন সকাল পর্যন্ত হিমশীতল বাতাস ও প্রচন্ড শীতে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। তীব্র শীতের কারণে জনজীবন একরকম বিধ্বস্ত হয়ে পড়েছে।

শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় দিনের বেলা রোদের দেখা মিললেও শীতের তীব্রতা কমেনি। সারাদিন ঠাণ্ডা আবহাওয়া বিকালে শীতের তীব্রতা আরও বৃদ্ধি পায়। এলাকায় শীতের তীব্রতা বেড়ে গেলেও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে প্রয়োজনের তুলনায় অনেক কম।

তেঁতুলিয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.রাসেল শাহ্ জানান, হিমালয়ের কাছে হওয়ায় উত্তর পশ্চিমাঞ্চল থেকে বয়ে আসা হিমেল হাওয়ার কারণে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তিনি জানান, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমতে পারে।