যাত্রাবাড়ির বিবির বাগিচার একটি বাসায় আত্ম অভিমানে করে শারমিন আক্তার (২৩) নামে এক নববধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাত দশটার দিকে বিবির বাগিচার পাঁচতলা বাড়ির তৃতীয় তলায় এই ঘটনাটি ঘটে।
নিহত শারমিন আক্তার ঝালকাঠির নলছিটি উপজেলার বৈশাখিয়া গ্রামের জলিজুল রহমানের মেয়ে।বর্তমান সে বিবির বাগিচা ৪ নং গেটের ৭৮/ বি উত্তর যাত্রাবাড়ী আক্কাস আলীর ভারা বাসায় থাকতো।
ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে, জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শারমিনের পিতা জলিলুর রহমান জানান,
মাত্র ১৯ দিন আগে বিল্লাল নামে এক ব্যবসায়ীর সাথে বিয়ে হয়। কিন্তু আমরা কিছুতেই জানতে পারিনি যে বিল্লাল এর আগেও তিনটি বিয়ে করেছে। তার পরেও মেয়েকে আজকে আমরা বুঝাই যা হবার হয়েছে তুমি স্বামীর সংসারে ফিরে যাও। আমাদের কথায় অভিমান করে সবার অগোচরে সে আজ রাতে গলায় ওড়না পেচিয়ে ফ্যানের সাথে ঝুলে পড়ে। পরে আমরা ঝুলন্ত অবস্থা দেখে তাকে নামিয়ে সাথে সাথেই ঢাকা মেডিকেলে নিয়ে আসি। জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে জানায় আমার মেয়ে আর বেঁচে নেই।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহটি হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে।আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।