র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিনের নেতৃত্বে ১১ মার্চ-১৯ সোমবার বিকেল সারে ৪.টার দিকে মাদারীপুর জেলার কালকিনি থানাধীন কালকিনি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মাদক মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী আকমল বেপারী (৪৮) কে আটক করেছে উক্ত ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল।
আটককৃত আসামী- মাদারীপুর জেলার কালকিনি উপজেলার পাঙ্গাশিয়া গ্রামের মন্নান বেপারীর ছেলে।
আটককৃত আসামীকে মাদারীপুর জেলার কালকিনি থানায় হস্তান্তর করা হয়।