ঘন কুয়াশায় সাড়ে তিন ঘণ্টা বন্ধ থাকার পর চাঁদপুর-শরীয়তপুর রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় চাঁদপুরের হরিণা ঘাট থেকে ফেরি চলাচল শুরু হয়।
Google news
এর আগে, ভোর ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। বিআইডব্লিউটিসি চাঁদপুর হরিণা ফেরিঘাটের এজিএম (বাণিজ্য) ফয়সাল আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
অমর দাস নামের এক বাইক আরোহী বলেন, ঘন কুয়াশায় ভোর হতে কোনও ফেরি চলাচল করেনি। মাষ্টাররা বলেছেন, কমপক্ষে ৭টি বড় গাড়ি বা ট্রাক না পেলে তারা ফেরি ছাড়বেন না।
ফয়সাল আলম চৌধুরী বলেন, ঘন কুয়াশায় ফেরি বন্ধ রাখা এখন রুটিন ওয়ার্ক। তবে কুয়াশা কেটে যাওয়ার পরে গাড়ি পাওয়া গেলেই ফেরি ছাড়া হচ্ছে। একটি ফেরির চাহিদা কমপক্ষে ৭টি ট্রাক।