রাজধানীর খিলক্ষেতে প্রাইভেটকারের চাপায় শিশুসহ ৩ জন নিহত এবং ২ জন আহত হয়েছেন।
বুধবার (২৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে খিলক্ষেত বাজার যাত্রীছাউনি সংলগ্ন প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই ইয়াসিন (৮) নামে এক শিশু নিহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় আহতদের হাসপাতালে ভর্তি করা হলে আরও ২ জনের মৃত্যু হয়। আহতরা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল বাশার জানান, খিলক্ষেতে বাস স্টপেজের (যাত্রীছাউনি) সামনে একটি ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়ির চালক অপেক্ষমান যাত্রীদের ওপর গাড়ি তুলে দেয়। ঘটনাস্থলেই ইয়াসিন (৮) নামে এক শিশু নিহত হয়। দুর্ঘটনার পর গাড়িটি জব্দ করা হয়েছে। তবে, চালক পালিয়ে গেছে।
তিনি বলেন, নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। আহতদের মধ্যে আরিফ (৩০), আফরোজা (২৫) এবং রুবেল (২২) নামে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
দুর্ঘটনার কারণ ও হতাহতের সংখ্যা নিয়ে প্রাথমিক তদন্ত চলছে বলে জানান ওসি।