ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়ায় বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪

কক্সবাজারের চকরিয়ায় বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। তারা হাসপাতালে চিকিৎসাধীন।

Google news
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার উত্তর হারবাং কলাতলী এলাকায় এ ঘটনা ঘটে। চকরিয়া চিরিঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, গাজীপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি কক্সবাজারের দিকে আসছিল। পিকআপ ভ্যানটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।