ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজবাড়ী জেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা

মহামান্য হাইকোর্টে রিট পিটিশনের প্রেক্ষিতে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বারমল্লিকা নামক স্থানে অবস্থিত মেসার্স আর এন্ড বি (রাবেয়া ব্রিকস) নামক পরিবেশগত ছাড়পত্র ও জেলা প্রশাসকের ইট পোড়ানো লাইসেন্স বিহীন অবৈধ ইটভাটার বিরুদ্ধে ২৭ ডিসেম্বর ২০২৩ খ্রিষ্টাব্দ তারিখে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্টটি পরিচালনা করেন বালিয়াকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো: হাসিবুল হাসান। এসময় পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয় এর সহকারী পরিচালক জনাব মো: হারুন-অর-রশীদ, পরিদর্শক জনাব মো: টিপু সুলতান ও অন্যান্য কর্মচারীরা উপস্থিত ছিলেন। মোবাইল কোর্টে আইনশৃঙ্খলা রক্ষায় বালিয়াকান্দি থানার পুলিশ সদস্যবৃন্দ দ্বায়িত্ব পালন করেন।

এ অভিযানে মহামান্য হাইকোর্টের নির্দেশনা মোতাবেক ইটভাটার যাবতীয় কার্যক্রম বন্ধ করে ইটভাটা না চালানোর জন্য মুচলেকা গ্রহণ করা হয়। এ সময় ফায়ার সার্ভিসের সদস্যরা পানি নিক্ষেপ করে ভাটার আগুন বন্ধ করেন।

এই অভিযানের ফলে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে আইনের শাসন প্রতিষ্ঠায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। এ অভিযানের ফলে পরিবেশ দূষণ থেকে মুক্তি পাবে এলাকাবাসী।