ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেরপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

মেহেরপুর-কুষ্টিয়া সড়কে দ্রুতগামী একটি পরিবহন বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোকাররম (৪০) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অপর আরও এক মোটরসাইকেল আরোহী মোতালেব হোসেন (৪২)।

শুক্রবার (২৯ ডিসেম্বর) সকাল ৯টার দিকে মেহেরপুর কুষ্টিয়া সড়কের তেরাইল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মেহেরপুর থেকে দ্রুতবেগে ছেড়ে আসা কুষ্টিয়াগামী পরিবহন বাসটি গাংনীর জোরপুকুর নামক স্থানে একটি মোটরসাইকেলের পেছনে ধাক্ক মারে। এসময় মোটরসাইকেলে থাকা মোকাররম ও মোতালেব রাস্তায় ছিটকে পড়ে যায়।

স্থানীয়রা দুজনকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মোকারমকে মৃত ঘোষণা করেন। আহত মোতালেবকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

গাংনী থানার ওসি তাজুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ যাত্রীবাহি বাসটি আটক করেছে। তবে ড্রাইভার ও তার সহযোগী পলাতক আছে। তাদের আটকের চেষ্টা চলছে।