ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে- টি. এম. গোলাম মোস্তফা

আওয়ামী লীগ নেতা ও আজকের শরীয়তপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক টি.এম.গোলাম মোস্তফা বলেছেন, উন্নয়ন ও শান্তির ধারা অব্যাহত রাখতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। শেখ হাসিনার নেতৃত্বে দেশ অনেক এগিয়েছে এগিয়ে যাবে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানে আবারও আওয়ামী লীগ সরকার ও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী পুটিয়া বড় তালুকদার বাড়ী তার নিজ বাসভবনে ৭ জানুয়ারি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের সাথে একান্ত এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপি-জামায়াত হরতাল, অবরোধ ও সমাবেশের নামে জনগণের জানমালের ক্ষয়ক্ষতি, রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট এবং ধ্বংসাত্মক অপতৎপরতা ও কোনো ধরনের সন্ত্রাস সৃষ্টি করতে না পারে, সেজন্য জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী সমর্থকদের সর্বাত্মক সতর্ক অবস্থানে থেকে প্রতিরোধ গড়ে তোলা হবে। দেশের জনগণ সন্ত্রাসের পক্ষে নেই, সবাই শান্তি চায়।

টি.এম গোলাম মোস্তফা আওয়ামী রাজনীতি ও লেখালেখির পাশাপাশি সাংবাদিকদের সংগঠন বঙ্গবন্ধু প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা। তিনি শরীয়তপুর থেকে প্রকাশিত আজকের শরীয়তপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক।