রাজধানীর যানজট কমাতে এবং নগরবাসীর যাতায়াত আরামদায়ক ও দ্রুততর করতে নির্মিত মেট্রোরেলের সব স্টেশন চালু হলো। সোমবার (৩১ ডিসেম্বর) সকাল আটটা বেজে ৪ মিনিটে উত্তরার দিয়াবাড়ি থেকে কারওয়ান বাজার স্টেশনে প্রথম মেট্রোরেল এসে পৌঁছায়। এর ফলে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল শুরু হলো।
মেট্রোরেলের যাত্রীদের চাপ বেড়েছে। দিনে ১ লাখ ৩০ হাজার থেকে ১ লাখ ৫৬ হাজার পর্যন্ত যাত্রী মেট্রোরেলের ট্রেনে ভ্রমণ করেন।
মেট্রোরেলের স্টেশনগুলো হলো- উত্তরা-উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, সচিবালয়, মতিঝিল ও কমলাপুর।
গত ২৮ ডিসেম্বর রাজধানীর ইস্কাটনে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশন চালুর বিষয়টি জানিয়েছিলেন। তিনি বলেন, আজ সোমবার (৩১ ডিসেম্বর) থেকে কারওয়ান বাজার ও শাহবাগ মেট্রোরেলের দুটি স্টেশন চালু হলো।
এর আগে ১৩ ডিসেম্বর থেকে ১৩ ও ১৪তম স্টেশন হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিজয় সরণি চালু হয়।
উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর আনুষ্ঠানিক উদ্বোধন হয় দেশের প্রথম মেট্রোরেলের। ২০২২ সালের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও অংশ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর প্রায় এক বছর পর গত ৪ নভেম্বর উদ্বোধন করা হয় আগারগাঁও থেকে মতিঝিল অংশ। তবে প্রস্তুত না হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, কারওয়ান বাজার, শাহবাগ ও বিজয় সরণিসহ কয়েকটি স্টেশন চালু হতে সময় লাগে। গত ১৩ ডিসেম্বর চালু হয় টিএসসি ও বিজয় সরণি স্টেশন। আর বছরের শেষ দিনে চালণু হলো বাকি থাকা দুই স্টেশন, কারওয়ান বাজার ও শাহবাগ।
মেট্রোরেল চালু হলে রাজধানীর যানজট কমাতে এবং নগরবাসীর যাতায়াত আরামদায়ক ও দ্রুততর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।