ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার সকাল ছয়টা থেকে রবিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ ১৪ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে ১১ জন পুরুষ ও ৩ জন নারী। তাদের কাছ থেকে ১১৫৫ পিস ইয়াবা, ১৪০ গ্রাম হেরোইন ও ৩০০ গ্রাম ১৩০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১১টি মামলা রুজু হয়েছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ইফতেখারুল ইসলাম বলেন, রাজধানী থেকে মাদকদ্রব্য নির্মূলে ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
তিনি বলেন, অভিযানে গ্রেফতারকৃতদের মধ্যে কয়েকজন মাদককারবারী ও মাদক সেবী। তাদের কাছ থেকে উদ্ধারকৃত মাদকদ্রব্য রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে রাখা ছিল।