ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা মেডিকেলে হত্যা মামলার আসামি হাজতির মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহ্ আলম ওরফে কালু (৪৫) নামে এক কারাবন্দীর মৃত্যু হয়েছে। তিনি বংশাল থানার একটি হত্যা মামলার আসামি ছিলেন।

শনিবার (৩১ ডিসেম্বর) বিকাল ৩টা ২৫ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

কারা সূত্রে জানা যায়, শাহ্ আলম ওরফে কালু বংশাল থানার একটি হত্যা মামলার আসামি হিসেবে কারাগারে বন্দী ছিলেন। তিনি বংশালের সুরিটোলার লুৎফর রহমান লেনের আজমত আলীর ছেলে।