ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাদারীপুর-৩ আসনে মাঠ চষে বেড়াচ্ছেন স্বতন্ত্র প্রার্থী

মাদারীপুরের কালকিনি ও নব গঠিত ডাসার উপজেলাসহ সদরের পাঁচটি ইউনিয়ন নিয়ে গঠিত মাদারীপুর-৩ আসন। এ আসনে মোট ভোটার সংখ্যা রয়েছে তিন লাখ ৫৮ হাজার ৩৪০ জন। মাদারীপুর তিনটি আসনের মধ্যে এ আসনে নৌকার টিকিট পেলেই জয় এমনটাই রেওয়াজ রয়েছে। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাহমিনা বেগম। তিনি উপজেলা চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান ও উপজেলা এবং পৌরসভার বেশীরভাগ আওয়ামী লীগের দলীয় নেতা-কর্মীসহ প্রায় ২৫ জন সাবেক ও বর্তমান ইউপি চেয়াম্যানদের নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন। ফলে এ আসনে নৌকার টিকিট পেলেই জয় এমনটাই রেওয়াজ থাকলেও তা চলতী বছরে তার চিত্র ভিন্ন হতে পারে বলে মনে করছেন স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা। এদিকে অতীতের জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনের চেয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে এবার সর্বাধিক সংখ্যক ভোটার উপস্থিত করার জন্য স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম ও তার সমর্থকরা নির্বাচনী মাঠ সরগরম করে রেখেছেন। প্রতিদিন কাকডাকা ভোর থেকে শুরু করে মধ্যরাত অবধি প্রার্থী ও সমর্থকরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন। এবং তার পাশাপাশি ৭ জানুয়ারি ভোটাদের ভোটকেন্দ্রে আসার জন্য অনুরোধ করছেন। স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের ঈগল প্রতীকের পক্ষ্যে কাজ করছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি খায়রুল আলম খোকন বেপারী, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তৌফিকুজ্জামান শাহীন, উপজেলা চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মীর গোলাম ফারুক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও ডাসার উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক কাজী মাহমুদুল হাসান দোদুল, ডাসার উপজেলা আওয়ামী লীগের আহবায়ক সৈয়দ শাখাওয়াত হোসেন, সাবেক পৌর মেয়র ও পৌরসভা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. এনায়েত হোসেন হাওলাদার, ভাইস চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, নারী ভাইস চেয়ারম্যান আরিফা আক্তার বীথি, সাবেক নারী ভাইস চেয়ারম্যান কাজী নাসরিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল তালুকদার, সোহেল রানা মিঠু, আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি মসিউর রহমান সবুজ, সাবেক সাধারন সম্পাদক মো. ইলিয়াস হোসেন, গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরহাদ হোসেন মাতুব্বর, সাবেক ইউপি চেয়ারম্যান মীর নাসির উদ্দিন, কাজীবাকাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরমোহাম্মদ হাওলাদার, বালিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মজিবর রহমান খান, নবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল তালুকদার, ডাসার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী সবুজ, লক্ষীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন গেন্দু কাজী, বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন, এনায়েতনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহিদুল্লাহ মারুফ, পূর্ব এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নেয়ামুল আকন, সাবেক চেয়ারম্যান রেহানা নেয়ামুল, কয়ারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান নুরমোহাম্মদ, সাহেবরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুবুর রহিম মুরাদ, সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান জামাল, আলীনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান মিলন, শিকারমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল আলম মাল, সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, সিডিখান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান, কেন্দুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রায়হান, ঘটমাঝি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইনজীবি বাবুল হাওলাদার, খোয়াজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল মোল্লাসহ সদরের কয়েকজন চেয়ারম্যানসহ প্রায় ২৫ জন সাবেক ও বর্তমান ইউপি চেয়াম্যানদের নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম।

স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম বলেন, বর্তমান এম.পি আবদুস সোবহান গোলাপের বিতর্কিত কর্মকান্ডের কারনে আমাকে দলীয় নেতা-কর্মীরা ও স্থানীয় জনপ্রতিনিধিরা স্বতন্ত্র প্রার্থী করেছেন। তাই আমাকে বিজয় করার লক্ষ্যে উপজেলা চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান ও উপজেলা এবং পৌরসভার বেশীরভাগ আওয়ামী লীগের দলীয় নেতা-কর্মীসহ প্রায় ২৫ জন সাবেক ও বর্তমান ইউপি চেয়াম্যান আমার ঈগল প্রথীকের পক্ষে মাঠে কাজ করছেন।