ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

থার্টি ফাস্ট নাইটের আয়োজন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

গাজীপুরের কালীগঞ্জে থার্টি ফাস্ট নাইটের আয়োজন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মিরাজ (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার (৩১ ডিসেম্বর) রাত পৌনে ৮টার দিকে উপজেলার তুমলিয়া ইউনিয়নের চুয়ারিয়াখোলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

Google news
নিহত মিরাজ গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের চুয়ারিয়াখোলা গ্রামের মোবারক হোসেনের ছেলে। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাতাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন বলেন, থার্টি ফাস্ট নাইট উদযাপনে বাড়ির পাশে সাউন্ড বক্সে গান বাজানোর জন্য বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় মিরাজ। দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন