ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুরান ঢাকার নাজিরা বাজারের আগুন নিয়ন্ত্রণে

পুরান ঢাকার নাজিরা বাজারে একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত সাড়ে ১২টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে।

Google news
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেল কর্মকর্তা শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাত ১২টা ৩৩ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সংস্থাটির তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১২টা ৪২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি। এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।