মাদারীপুরের কালকিনি উপজেলা প্রশাসন, মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে সরকারি-বেসরকারি স্কুল ও মাদ্রাসার প্রায় ৭১ হাজার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন বই বিতরন করা হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কায়েসুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা বদিউজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুজ্জামান, উপজেলা আইসিটি কর্মকর্তা আরিফুজ্জামান, উপজেলা সহকারী উপজেলা শিক্ষা অফিসার সুভাষ চন্দ্র চৌধুরী, প্রধান শিক্ষক বি.এম হেমায়েত হোসেন, মো. খলিলুর রহমান, প্রধান শিক্ষক মো: নিজাম উদ্দিন ঢালী, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শাহীদ হাসান প্রমুখ।