টঙ্গীর ঐতিহ্যবাহী স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ ২০২৪ সালের বিনামূল্য সরকারি পাঠ্য পুস্তক বিতরন উৎসব গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে। সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ অধ্যক্ষ মোঃ ওয়াদুদুর রহমানের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক রতন কুমার ঘোষের পরিচালনায় বিনামূল্যে সরকারি পাঠ্যপুস্তক বিতরণ উৎসবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডঃ মোঃ আজমত উল্লা খান।
বিশেষ অতিথি মহানগর আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আলহাজ্ব মোঃ ওসমান আলী, গাজীপুর সিটি করপোরেশনের ৫৭ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোঃ গিয়াস উদ্দিন সরকার, ভুমি সহকারী কর্মকর্তা টঙ্গী আব্দুল লতিফ মিয়া, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা কমিটির সদস্য আলহাজ্ব কাজী মোঃ সেলিম, ৫৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক,মুকুল সরকার, শাহাজাহন তপন,এবিএম আসলাম, আরো বক্তব্য রাখেন সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান, প্রভাতী শাখার সহকারী প্রধান মোঃ আব্বাস আলী, কলেজ সমন্বয়ক মোহাম্মদ শাহীন , শিক্ষক প্রতিনিধি হাজী মোঃ, আলতাফ হোসেন, ভোকেশনাল ইনচার্জ হাবিবুর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে ২০২৪ সালের বিনামূল্যে সরকারি পাঠ্যপুস্তক শিক্ষারথী দের হাতে তুলে দেওয়া হয়েছে।