ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধানমন্ডিতে ট্রাফিক পুলিশ বক্সে অটোরিকশা চালকদের হামলা, আহত ১

রাজধানীর ধানমন্ডিতে নিয়ম অনুযায়ী অটোরিকশা চালাতে বাধা দেয়ার জেরে পুলিশ বক্সে হামলা চালিয়েছেন অটোরিকশা চালকরা। এতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন।

মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ধানমন্ডির সাত মসজিদ রোডে এ ঘটনা ঘটে।

ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) পারভেজ ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ধানমন্ডির প্রধান সড়কে নিয়ম অনুযায়ী অটোরিকশা চালাতে বাধা দেয়ার তারা সাত মসজিদ রোডে পুলিশ বক্সে হামলা চালিয়েছেন। এ ঘটনায় পুলিশ সদস্য আহত হয়েছেন। আর ঘটনায় জড়িত ৩ জনকে আটক করা হয়েছে।

ওসি পারভেজ ইসলাম বলেন, আহত পুলিশ সদস্যের নাম মো. আলী হোসেন। তিনি সাত মসজিদ রোডে ট্রাফিক পুলিশ বক্সে কর্মরত ছিলেন।

তিনি আরও বলেন, হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় ধানমন্ডিবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত হামলাকারীদের বিচারের দাবি জানিয়েছেন।