ঢাকা-৮ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কৃষিবিদ অ.ফ.ম বাহাউদ্দিন নাসিমের নির্বাচনীয় পথসভা ৪ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধা ৬ টায় টি এন টি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
মতিঝিল থানা আওয়ামীলীগ সভাপতি বশিরুল আলম খান বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাব্বির আহম্মেদ সঞ্চালনায় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস। ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী সভাপতি আবু আহমেদ মন্নাফি প্রমূখ।
ঢাকা ৮ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বাহাউদ্দিন নাসিমের নির্বাচনী পথসভায় তিনি যেসব প্রতিশ্রুতি দিয়েছেন সেগুলো হলো:
১। সার্বিক অসুবিধা ও সংকট নিরসনঃ
জনগণের ভোটে নির্বাচিত হবার পরে জনপ্রতিনিধি হিসেবে আমার প্রথম প্রতিশ্রুতি থাকবে মানুষের সার্বিক অসুবিধা ও সংকট নিরসনের চেস্টা করা।
২। অনিয়মের বিরুদ্ধে নিয়মতান্ত্রিক সমাধানঃ
যেকোনো অনিয়মের বিরুদ্ধে নিয়মতান্ত্রিকভাবে চলার শুভযাত্রা শুরু করা।
৩। নাগরিক অধিকারঃ
সার্বিক নাগরিক অধিকারের নিশ্চয়তা প্রদান করা।
৪। নাগরিক সেবাঃ
যথাসময়ে নাগরিক সেবাসমূহ প্রদান করা।
৫। কর্মসংস্থানঃ
কর্মসংস্থান এর সুযোগ সৃষ্টি করার মাধ্যমে বেকারত্বের হার কমিয়ে আনার চেস্টা করা।
৬। চিকিৎসা ব্যবস্থাঃ
স্বল্প খরচে উন্নত চিকিৎসা গ্রহণের সুযোগ তৈরি করা।
৭। বাণিজ্যিক, অর্থনৈতিক ও শিক্ষার মানোন্নয়নঃ
অত্র এলাকাসমূহের বাণিজ্যিক, অর্থনৈতিক ও শিক্ষার মানোন্নয়ন নিশ্চিত করা।
৮। অবকাঠামোগত উন্নয়নঃ
ঢাকা – ০৮ আসন এর অন্তর্গত এলাকাসমূহে অবকাঠামোগত উন্নয়নের গতি ত্বরান্বিত করা।
৯। নাগরিক নিরাপত্তাঃ
সার্বক্ষণিক নাগরিক নিরাপত্তা প্রদান করা।
১০ । সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্তকরণঃ
ঢাকা – ০৮ আসন এর অন্তর্গত এলাকাসমূহে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্তকরণে সর্বাত্মকভাবে কাজ করা।
১১। শৃঙ্খলাবদ্ধকরণঃ
ঢাকা – ০৮ আসন এর অন্তর্গত এলাকাসমূহকে শৃঙ্খলাবদ্ধকরণের মাধ্যমে বসবাসযোগ্য করার লক্ষ্যে কাজ করা।
১২ । স্মার্ট বাংলাদেশঃ
মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার স্বপ্নের “স্মার্ট বাংলাদেশ” গড়ে তোলার লক্ষ্যে কাজ করা।
১৩। আমার এলাকা আমার নেতাঃ
যেকোনো সময়ে সরাসরি জনপ্রতিনিধি হিসেবে আমার সাথে যোগাযোগ এর ব্যবস্থা করা।