রাজধানীর গোপীবাগে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তদের দেওয়া আগুনে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। একইসঙ্গে এই অগ্নি সহিংসতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি।
এক শোকবার্তায় আইনমন্ত্রী বলেন, এই অগ্নি সন্ত্রাসীরা যেখানেই থাকুক না কেন, তাদের অবশ্যই আইনের আওতায় এনে সঠিক বিচার করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে।
তিনি বলেন, এই মর্মান্তিক ঘটনায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং হতাহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আইনমন্ত্রী আরও বলেন, ট্রেনে আগুন দেওয়ার ঘটনা একটি গুরুতর অপরাধ। এটি মানবতার বিরুদ্ধে অপরাধ। এই ঘটনার মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করার চেষ্টা করা হয়েছে।
তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন তিনি।