আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১ আসনে নৌকা প্রতীক সালমান এফ রহমানের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে নাঙ্গল প্রতীক জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য আ্যডভোকেট সালমা ইসলামের সাথে। ঢাকা ২ আসনে নৌকা প্রতীক আ্যডভোকেট কামরুল ইসলামের সাথে শক্ত প্রতিদ্বন্দ্বী রয়েছে সাবেক ছাত্রলীগ নেতা ও ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের চিকিৎসক, স্বতন্ত্র প্রর্থী ট্রাক প্রতীক ডাক্তার হাবিবুর রহমান। এলাকার ভোটারদের সাথে যোগাযোগ করে জানাগেছে আগামী ৭ জানুয়ারি ভোটকেন্দ্র ভোটারদের উপস্থিতি বাড়লে ঢাকা ১ ও ঢাকা ২ আওয়ামী লীগের হেভি ওয়েট দুই প্রার্থী প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য আ্যডভোকেট কামরুল ইসলামদের অঘটন ঘটার সম্ভাবনা দেখা দিতে পারে। কেননা ঢাকা ১ আসনে সালমা ইসলামের ব্যাপক জনপ্রিয়তা রয়েছেন। তিনি সংসার সদস্য থাকা অবস্থায় এলাকায় বিচার আচার ও রাস্তাঘাট সহ ব্যাপক উন্নয়ন করায় জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন। ঢাকা ২ আসনে হেভিওয়েট প্রার্থী কামরুল ইসলাম ডিএমপির লালবাগ থানা এলাকার স্থায়ী বাসিন্দা হয়েও রাজধানী টপকিয়ে কেরানীগঞ্জ থেকে তিন তিনবার এমপি নির্বাচিত হন। তুলনামূলক ভাবে তিনি কেরানীগঞ্জে তেমন কোন সময় দেননি। এনিয়ে ভোটারদের মাঝে ব্যাপক চাপা ক্ষোভ রয়েছে। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী ও সাবেক ছাত্রলীগ নেতা ডাক্তার হাবিবুর রহমান করোনা কালীন সময় দুই বছর কেরানীগঞ্জ মডেল থানার বিভিন্ন এলাকায় নিজ উদ্যোগে চিকিৎসা ক্যাম্প করে এলাকাবাসীকে করোনা চিকিৎসা সহ বিভিন্ন রোগের চিকিৎসা দিয়েছেন আছে। তাছাড়া তিনি কেরানীগঞ্জ মডেল থানার কলাতিয়া এলাকার স্থানী বাসিন্দা হওয়ায় এলাকায় তিনি জনপ্রিয়তা অর্জন করেছেন। তাই কামরুল ইসলাম ও ডাক্তার হাবিবুরের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। ঢাকা ২ আসনের ভোট কেন্দ্রগুলোতে ভোটারের সংখ্যা বৃদ্ধি পেলে এখানে অঘটন ঘটার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ঢাকা ৩ আসনে নৌকা প্রতীক প্রার্থী বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের সাথে লড়ছেন জাতীয় পার্টির নাঙ্গল প্রতীক মনির সরকার। তিনি প্রতিমন্ত্রী নসুরুল হামিদের চেয়ে ভোটারদের সমর্থনে অনেক পিছিয়ে আছেন। সরে জমিনে ঘুরে দেখা গেছে ভোটকেন্দ্রে ভোটারের সংখ্যা উপস্থিতি বাড়লে নসুরু হামিদ দিপু, বিপুল ভোটে নির্বাচিত হবেন এমনটাই ধারণা করছে এলাকাবাসী। ইতিমধ্যে ভোট কেন্দ্র ও ভোটারদের নিরাপত্তা দেওয়ার জন্য ঢাকা জেলা পুলিশ, র্যব সদস্য, বিডিআর সহ বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনী মাঠে তৎপর থাকতে দেখা গেছ। ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয় থেকে একাদিক নির্বাহী ম্যাজিস্ট্রেট টহলে রয়েছে।