ঢাকা, শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পীরগঞ্জ থানায় গাজা ও ফেন্সিডিল সহ দুই জন আটক

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : পীরগঞ্জে গতকাল ৫১ পিস ফেন্সিডিল ও ৫০০ গ্রাম গাজা সহ দুই ব্যাক্তি আটক । গত শনিবার দুই ঘটিকার সময় হাসারপাড়া গ্রামে আনছার আলীর পুত্র ৫টি মামলার আসামী আমজাদ আলী (৪০) বড়দরগা হাইওয়ে বিশ্বরোড় ভগবানপুর থেকে পীরগঞ্জ থানার অপারেশন ওসি আব্দুস শুকুর মিয়া আটক করেন ।

অপর দিকে দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার কচুয়া গ্রামে মৃত ইছাহাক আলীর পুত্র কুখ্যাত মাদক ব্যাবসাহি বাবুল মিয়া (৪৫) কে পীরগঞ্জ উপজেলার ১নং চৈত্রকোল ভাদুরিয়া ঘাট থেকে এ এস আই মাসুদ ও হুমায়ন ৫০০ গ্রাম গাজা সহ হাতেনাতে আটক করেন। উক্ত মাদক ব্যাবসায়ীদের বিরুদ্ধে মাদক মামলা হবে বলে পুলিশ জানায়।