ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বনানীতে স্বজনদের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

রাজধানীর বনানী কবরস্থানে ’৭৫-এর ১৫ আগস্ট নিহত স্বজনদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Google news
মঙ্গলবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার পর স্বজনদের কবর জিয়ারত ও মোনাজাত করেন তিনি।

এরপর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবন পরিদর্শন করেন ও জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান শেখ হাসিনা।

প্রসঙ্গত, ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা চতুর্থ মেয়াদে নিরঙ্কুশ বিজয় লাভ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এর মধ্য দিয়ে টানা চতুর্থবার সরকার গঠন করতে যাচ্ছে শেখ হাসিনা নেতৃত্বাধীন দলটি।