ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

গাজীপুরের কাশিমপুরে কভার্ডভ্যানের ধাক্কায় আতিকা নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের সারদাগঞ্জের কাজী মার্কেট-আফতাবনগর সড়কের বাঘাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আতিকা রংপুর জেলার কাউনিয়া থানার হারাগাছা ইউনিয়নের সারাইজুম্মাপাড়া গ্রামের আফিনুর ইসলাম ও শরিফা বেগমের মেয়ে।