দ্বাদশ জাতীয় সংসদ নিবার্চনে গাজীপুরে বিজয়ী হয়েছেন গাজীপুর—১ আসনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি (নৌকা), গাজীপুর—২ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল এমপি (নৌকা), গাজীপুর—৩ আসনে রুমানা আলী টুসি এমপি (নৌকা), গাজীপুর—৪ আসনে সিমিন হোসেন রিমি এমপি (নৌকা), গাজীপুর—৫ আসনে আক্তারউজ্জামান স্বতন্ত্র (ট্রাক)। গত রোববার রাতে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় ভাওয়াল সম্মেলন কক্ষে ফলাফল ঘোষণা করেন জেলা প্রশাসক ও জেলা রিটারিং কর্মকর্তা আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম।
গাজীপুর—১ আসনে ১ লাখ ৯ হাজার ২১৮ ভোটে নির্বাচিত হয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী নৌকা প্রতীকের আওয়ামীলীগ প্রার্থী আ.ক.ম মোজাম্মেল হক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. রেজাউল করিম রাসেল। তার ভোট ৯২ হাজার ৭৮৮।
গাজীপুর—২ আসনে ১ লাখ ৩ হাজার ৯৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকের আওয়ামীলীগ প্রার্থী , যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কাজী আলিম উদ্দিন বুদ্দিন পেয়েছেন ৮১ হাজার ৮০৪ ভোট।
গাজীপুর—৩ আসন থেকে বেসরকারিভাবে ১ লাখ ২৬ হাজার ১৯৬ ভোট পেয়ে নৌকা প্রতীকের আওয়ামীলীগ প্রার্থী নির্বাচিত হয়েছেন সংরক্ষিত মহিলা আসনের রুমানা আলী টুসি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ইকবাল হোসেন সবুজ। তিনি পেয়েছেন ১ লাখ ১ হাজার ৬৭৪।
গাজীপুর—৪ আসন থেকে নৌকা প্রতীকের ৮৯ হাজার ৭২৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সিমিন হোসেন রিমি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন কৃষকলীগের কেন্দ্রীয় উপদেষ্টা স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের মো. আলম হোসেন পেয়েছেন ৪৪ হাজার ৪৫ ভোট।
গাজীপুর—৫ আসনে ৮২ হাজার ৭২০ ভোট পেয়ে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ডাকসুর সাবেক ভিপি—জিএস আখতারউজ্জামান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন নৌকা প্রতীকের বর্তমান এমপি মেহের আফরোজ চুমকি। তিনি পেয়েছেন ৬৭ হাজার ৭৮৩ ভোট।
ফলাফল ঘোষণার পর জেলা প্রশাসক বলেন, একটি সুষ্ঠু, সুন্দুর, শান্তিপূর্ণ ভোট আয়োজন ও সম্পন্ন করতে গাজীপুরের সকল প্রতিদ্বন্ধী প্রার্থী, ভোটার, বিভিন্ন সরকারী সংস্থার কর্মকর্তা—কর্মচারীসহ জেলার সকলে যে সহযোগীতা করেছেন এজন্য আমরা সকলকে ধন্যবাদ। সেই সাথে যারা জনগণের ভোটে বিজয়ী হয়েছেন, তাদের অভিনন্দন জানান। যারা নির্বাচনে অংশ নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে সহযোগী করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতকা জানাই। এসময় তিনি গণমাধ্যম কর্মীদেরও ধন্যবাদ জানান।