টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে টাঙ্গাইল পৌর এলাকার কাজীপুর দক্ষিনপাড়া বাগে মদিনা নূরানিয়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় অর্ধ শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে মাদরাসা ও এতিমখানার মাঠে আয়োজিত অনুষ্ঠানে টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক তানভীর হাসান খান রুবেল এসব শীতবস্ত্র বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র সহ-সভাপতি আবু নোমান, সভাপতি ফরিদ মিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক হাবিবুল্লাহ, সাংগঠনিক সম্পাদক তারেক মিয়া, কোষাধ্যক্ষ শারমিন শিমু, রক্ত বিষয়ক সম্পাদক তৌফিকুল ইসলাম তুহিন, প্রচার সম্পাদক আসাদ মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে তানভীর হাসান খান রুবেল বলেন, শীতের প্রকোপ বাড়ার সাথে সাথে অসহায় ও দরিদ্র মানুষের কষ্টও বেড়ে যায়। তাই তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব।
তিনি বলেন, টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন সবসময় অসহায় ও দরিদ্র মানুষের পাশে থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরা ও এতিম শিশুরা টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের এ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।