ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাইবার প্রতারক মনিরের বিরুদ্ধে আদালতে আরেকটি মামলা

শহরের চিহ্নিত ফেসবুক প্রতারক ও সাইবার সন্ত্রাসী মনিরের বিরুদ্ধে ঢাকায় সাইবার ক্রাইম অপরাধ আদালতে বৃহস্পতিবার ১৮ এপ্রিল দুপুরে আরো একটি মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগি সাংবাদিক বশির আহম্মেদ খলিফা এই মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক মামলাটি গ্রহন করে ঝালকাঠি থানার ওসিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলায় বাদী তার অভিযোগে উল্লেখ করেছেন, আসামি মনির বিগত ৪ এপ্রিল তার বিরুদ্ধে তার নিজ ফেসবুক আইডিতে নানা কুরুচিপূর্ন কথাবার্তা লিখে পোষ্ট দিয়ে সামাজিক ভাবে হেয়প্রতিপন্ন করে। এতে তার সামাজিক অবস্থান ব্যাপক ভাবে নস্ট করা হয়। এছাড়া মনির নামে বেনামে বিভিন্ন ফেসবুক আইডি খুলে শহরের বিভিন্ন সাংবাদিক, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, ঠিকাদার ও সরকারী কর্মকর্তাদের বিরুদ্ধে নানা কুরুচিপূর্ন পোষ্ট দিয়ে আসছে।

মনির ঝালকাঠি শহরের জেলেপাড়া এলাকার মৃত কদম আলী লাহেরীর দ্বিতীয় সংসারের পুত্র। শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গকে টার্গেট করে তার দালালের মাধ্যমে বিভিন্ন ভাবে টাকা হাতিয়ে নেয়া এই মনিরের প্রধান আয়ের উৎস । মনিরের প্রস্তাবে রাজী না নিজের আইডি দিয়ে অথবা ফেইক আইডি দিয়ে মিথ্যা মনগড়া বিভিন্ন অশালীন ছবি পোষ্ট করার পাশাপাশি অসভ্য কথাবার্তা লিখে জনমনে বিভ্রান্ত তৈরী করে। মনিরের নামে গত ১১ এপ্রিল শহরের ঠিকাদার সানাউল হক সানু গাজী বাদি হয়ে একই আদালতে ৮০/২০১৯ নং মামলা দায়ের করেন। এদিকে মনিরের বিরুদ্ধে সাইবার আইনে পরপর দুটি মামলা দায়ের হওয়ায় ভুক্তভোগিসহ শহরের বিভিন্ন শ্রেনীপেশার মানুষ খুশিতে মিষ্টি বিতরণের খবরও
পাওয়া গেছে। মামলাটি পরিচালনা করেন এ্যাডভোকেট আব্দুর রহমান।