ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ২৭ গ্রেফতার, মাদক জব্দ

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৭ জনকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের সহকারী কমিশনার (এসিপি) ইফতেখারুল ইসলাম জানান, রবিবার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগের সদস্যরা অংশগ্রহণ করেন।

গ্রেফতারকৃতদের মধ্যে ১৪ জন ইয়াবা, ৬ জন হেরোইন এবং ৭ জন গাঁজা বিক্রি ও সেবনের অভিযোগে গ্রেফতার হয়েছেন। তাদের কাছ থেকে ২৬৭৪ পিস ইয়াবা, ৭৭.৮ গ্রাম হেরোইন এবং ৩৯ কেজি ১৬০ গ্রাম ১৩২ পুরিয়া গাঁজা জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৩টি মামলা হয়েছে।

এসিপি ইফতেখারুল ইসলাম বলেন, রাজধানী থেকে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।