ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুর বিআরটিএ কার্যালয়ে গ্রাহক হয়রানি ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে দুদকের অভিযান

শরীয়তপুর বিআরটিএ কার্যালয়ে গ্রাহক হয়রানি ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে দুদক অভিযান চালিয়েছেন। সোমবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে মাদারীপুর দুদকের একটি টিম এই অভিযান পরিচালনা করে।

অভিযানে বিআরটিএ কর্মকর্তা ও কর্মচারীদের বিভিন্ন অনিয়মের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এছাড়াও, একজন দালালকে আটক করা হয়। ভুক্তভোগীর কাছ থেকে যে টাকা নিয়েছিল সেটা সেবা গ্রহীতাকে ফেরত দেওয়া হয়েছে। পরে ওই দালালকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।

দুর্নীতি দমন কমিশন মাদারীপুর-এর সহকারী পরিচালক আবদুল্লাহ আল নোমান বলেন, একজন সেবা গ্রহীতা আমাদের কাছে অভিযোগ করেছেন, তিনি লাইসেন্স নবায়ন ও প্রদানের ক্ষেত্রে বিভিন্ন সময় হয়রানি ও ঘুষ লেনদেনের শিকার হন। এরই প্রেক্ষিতে হেড অফিস থেকে এনগেজমেন্ট পরিচালনার জন্য দুর্নীতি দমন কমিশন মাদারীপুরকে নির্দেশনা দেওয়া হয়।

তিনি আরও বলেন, আমরা এখানে কাগজপত্রের সত্যতা যাচাই করে দেখেছি। আমরা এখানে একজন দালালকে ধরেছি। ভুক্তভোগীর কাছ থেকে যে টাকা নিয়েছিল সেটা সেবা গ্রহীতাকে ফেরত দেওয়া হয়েছে। পরে ওই দালালকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।

তিনি জানান, অভিযানে বিআরটিএ কার্যালয়ে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। এসব অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এই অভিযানে দুদক মাদারীপুরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল নোমানের নেতৃত্বে একটি টিম অংশগ্রহণ করে। টিমে আরও ছিলেন উপ-সহকারী পরিচালক মাহবুবুর রহমান ও সহকারী পরিচালক (অডিট) মো. মোস্তাফিজুর রহমান।