দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে মাদারীপুরের কালকিনি উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা পরিসদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, উপজেলা সহকারি কমিশনার ভূমি মো. কায়েসুর রহমান, কালকিনি থানার ওসি সরকার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা ভাই েেচয়ারম্যান মো. শহিদুল ইসলাম, নারী ভাইস চেয়ারম্যান আরিফা আক্তার বিথী, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল করিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বি.এম আসাদুজ্জামান, সাহেবরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহাবুবুর রহিম মুরাদ, প্রধান শিক্ষক বি.এম হেমায়েত হোসেন, সাংবাদিক মো. জাফরুল হাসান, মো. জিয়াউদ্দিন শেখ লিয়াকত, মো. ইকবাল হোসেন ও আশরাফুর রহমান হাকিম প্রমুখ। উল্লেখ্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে উপস্থিত সবাই সহকারি রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য প্রদান করেন। এবং নির্বাচন চলাকালিন সময় উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশকে স্থানীয় সাংবাদিকরা সার্বিক সহযোগীতায় করায় তিনি সকল সাংবাদিকদেরকে ধন্যবাদ জানিয়েছেন।