ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পিকআপের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় মালবাহী পিকআপের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন, লোহাগাড়ার পদুয়া এলাকার জালাল আহমদের ছেলে মো. আবছার (৪০), চুনতি এলাকার আব্দুল কাদেরের ছেলে জুবায়ের (২৫) ও রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের বাবুলের ছেলে মো. জাহেদ হোসেন (২৭)।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকেলে এ তথ্য জানান দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ এরফান।

তিনি বলেন, সোমবার (২২ জানুয়ারি) বিকেলে তিনবন্ধু মোটরসাইকেল যোগে লোহাগাড়া থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন।

সন্ধ্যায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার পদুয়ার নয়াপাড়া এলাকায় পৌঁছালে পিকআপের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হন। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় লোহাগাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘাতক পিকআপ চালক পলাতক রয়েছে।