ঢাকা-মাওয়া হাইওয়ের দক্ষিণ কেরানীগঞ্জ থানার আব্দুল্লাহপুর কদমপুর এলাকায় দিলু মিয়া (৬০) নামের এক পথচারী রাস্তা পাড় হতে গিয়ে দ্রুতগামী যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলে মারা যায় । হাসাড়া হাইওয়ে পুলিশ জানান ঘন কুয়াশাযর কারনে রাস্তার উপর পড়ে থাকা মরদেহ দেখতে না পেয়ে একাধিক বাস মৃতদেহের উপর দিয়ে চলে গেলে দেহটি ছিন্ন ভিন্ন হয়ে রাস্তার বিভিন্ন স্থানে ছিটকেপড়ে। বুধবার (২৪ জানুয়ারি) সকাল কর্মস্থলে যাওয়ার সময় দুর্ঘটনার স্বীকার হয়। ময়না তদান্তের জন্য নিহতের লাশ উদ্ধার করে মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠিয়েছে হাইওয়ে পুলিশ। এব্যাপার বিকালে একটি আপমৃত মামলা রুজু করেছে পুলিশ।