ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার কেরানীগঞ্জে পুনকের উদ্যোগে শ্রবণ প্রতিবন্ধিদের মাঝে শীতবস্ত্র বিতারন

ঢাকার কেরানীগঞ্জে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ঢাকা জেলার উদ্যোগে কেরানীগঞ্জ মডেল থানার মডেল টাউন এলাকায় বুদ্ধি প্রতিবন্ধি অটিজম স্কুলের ৩৩৯ জন শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতারন করেন। এছাড়া পুলিশ সুপার আসাদুজ্জামান তার ব্যাক্তিগত তহবিল থেকে অটিজম শিক্ষার্থীদের খেলার মাঠ উন্নায়ন করার প্রতিষ্ঠানের পরিচালক আ্যডভোকেট জাকির হোসের কাছে একলাখ টাকা অনুদার চেক তুলে দেন। এসময় পুনাকের ঢাকা জেলা সভাপতি রেজওয়ানা রহমান উপস্থিত থেকে বুধবার দুপুর ১২ টা থেকে একটা পর্যন্ত এ কার্যক্রম চলে। ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন তিনি এই অটিজম প্রতিষ্ঠানের জন্য স্থায়ী জমি দেওয়ার জন্য ঢাকা জেলা প্রশাসকের সাথে কথা বলবেন। মডেল টাউন এলাকায় সরকারের জমি থাকলে স্কুলের নামে জমি স্থায়ী বন্দোবস্ত দেওয়ার জন্য সহযোগীতা করবেন।
বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ঢাকা জেলার সভানেত্রী রেজওয়ানা রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবীর এবং কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা। প্রধান অতিথির বক্তব্যে ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের অক্লান্ত প্রচেষ্টায় আজকে অটিজম মোকাবিলায় বিশ্বে দৃষ্টান্ত স্থাপন সৃষ্টি করেছে বাংলাদেশ। সায়মা ওয়াজেদ পুতুলের নেতৃত্বে বাংলাদেশেকে অটিজম আন্দোলনের ফলে অনেক অটিস্টিক শিশুরা মূলধারায় ফিরে আসতে সবার সহোযোগিতা পেলে তারাও অন্য সুস্থ ও সাভাবিক বাচ্চাদের মতো সমাজ এবং দেশের সম্পদ হিসাবে পরিনত হবে। পুনাকের সভানেত্রী রেজওয়ানা রহমান আরোও বলেন, সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন ও সামাজিক বাধা নিরসনের জন্য বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মূল ধারায় অন্তর্ভূক্ত করতে হবে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষার ন্যায্য অধিকার নিশ্চিত করতে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কন্যা সায়মা ওয়াজেদ পুতুল। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এর আগে কেউ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের কল্যাণের কথা চিন্তাও করেননি। প্রধানমন্ত্রীী নেতৃত্বে সঠিক পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অধিকার রক্ষায় জনসচেতনতা সৃষ্টির জন্য সবার প্রতি আহ্বান জানান পুনাক সভানেত্রী। এসময় আরোও বক্তব্য রাখেন মোহাম্মদ নুরু আলম ( প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম ( ক্রাইম এন্ড অপ্স)