রাজধানীর চক বাজার থানাধীন পলাশীর মোড় থেকে অজ্ঞাত (৫০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরের দিকে অচেতন অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে চকবাজার থানার উপপরিদর্শক (এস আই) সিরাজুল ইসলাম জানান, সংবাদ পেয়ে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গের ট্রলি থেকে অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন জন শিক্ষার্থী ঘটনাস্থলে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন।
এস আই সিরাজুল ইসলাম জানান আরও জানান, ঘটনাস্থলের আশপাশের লোকজনকে জিজ্ঞেস করে ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। তাই প্রযুক্তির সহায়তায় তাঁর পরিচয় জানার চেষ্টা চলছে।
এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও নিশ্চিত করছেন এস আই সিরাজুল ইসলাম।