ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর খিলক্ষেতে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন হলেন সজীব হোসেন (৩৫)। আরেকজনের নাম পরিচয় জানা যায়নি।

শুক্রবার (২৬ জানুয়ারি) ভোর ৫টার দিকের খিলক্ষেতের মাস্তুল এলাকার এ ঘটনায় দীন মোহাম্মদ নামে আরও একজন আহত হয়েছেন।

গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান বলেন, ভোরে খিলক্ষেতের মাস্তুল এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা তিন আরোহী সিটকে পড়েন। এতে অজ্ঞাত পরিচয়ের এক যুবক ঘটনাস্থলেই মারা যায়। আহত সজীব হোসেন ও দীন মোহাম্মদ নামের দুইজনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে সজীব হোসেন মারা যান।

তিনি বলেন, সজীবের বাড়ি বংশাল থানার নবাব কাটারা এলাকায় এবং দীন মোহাম্মদের বাড়ি ফরিদপুর জেলার সদর থানা এলাকায়। বর্তমানে সে কেরানীগঞ্জ জিঞ্জিরা এলাকায় থাকতেন।