কখনো পুলিশ, কখনো মডেল কিংবা কখনো জনপ্রতিনিধিদের নামে ফেসবুকে অ্যাকাউন্ট খুলে বিভিন্ন নারীর সাথে প্রতারণা করে আসছিলেন এক ব্যক্তি। শেষ পর্যন্ত তিনি গ্রেপ্তার হয়েছেন।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি জানান, বিভিন্ন জনের নাম দিয়ে ওই ব্যক্তি নারীদের সঙ্গে প্রতারণা করতেন। এ সাইবার প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার দুপুর ১২টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।