ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ২১ জনকে গ্রেপ্তার

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত নগরীর বিভিন্ন থানা পুলিশ ও গোয়েন্দা বিভাগের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপি জানিয়েছে, গত ২৪ ঘণ্টার অভিযানে অভিযুক্ত ২১ জনের কাছ থেকে একহাজার ৭৬২ পিস ইয়াবা, সাড়ে ২০ কেজি গাঁজা ও ২৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৬টি মামলা দায়ের করা হয়েছে।