রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার বেগুনবাড়ি এলাকায় মদিনা ওয়াশিং কারখানায় মেশিনের আঘাতে কামরুল ইসলাম (১৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় পরে কামরুল ইসলামকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুপুর ১টায় মৃত ঘোষণা করেন।
নিহতের মামাতো ভাই মোবারক বলেন, ‘আমার ভাই তেজগাঁও শিল্পাঞ্চল বেগুনবাড়ি এলাকায় মদিনা ওয়াশিং কারখানায় কাজ করতেন। কাজ করার সময় হঠাৎ চলন্ত মেশিনে তাঁর মাথায় আঘাত লেগে গুরুতর আহত হন তিনি। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক জানায় আমার ভাই আর বেঁচে নেই।’
মোবারক আরও জানান, কামরুল ইসলাম বেগুনবাড়ি এলাকায় থাকতেন। তাঁর বাড়ি কুড়িগ্রাম জেলার সদর থানায় ভোগাদাও গ্রামে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি শিল্পাঞ্চল থানাকে জানানো হয়েছে