ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডাসারে শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরন

মাদারীপুরের ডাসার উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে সাইকেল বিতরন করা হয়েছে। আজ বুধবার সকালে উপজেলা পরিষদের উদ্যোগে ১২জন শিক্ষার্থীর মাঝে এ সাইকেল বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কানিজ আফরোজ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মীর মামুন অর রশিদ, মো. মাইনুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ। এদিকে একই সময় উপজেলার অসহায় পরিবারের মাঝে তিনটি নৌকা বিতরন করা হয়।